রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেখানে ১০ টাকায় মিলছে ইফতারসহ ব্যাগভর্তি বাজার

রকমারি ইফতার পণ্য স্টলে স্টলে সাজানো। সেই স্টলে দূর-দূরান্ত থেকে আসা নিম্নআয়ের নারী-পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ইফতারসামগ্রীর জন্য। আর সেই স্টল থেকে শত শত নারী-পুরুষ তাদের ইফতার পণ্য কিনে নিচ্ছেন মাত্র ১০ টাকায়।

যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার পণ্য সাধারণ মানুষের সাধ্যের বাইরে, সেখানে মাত্র ১০ টাকায় আট প্রকারের ইফতার পণ্য কিনতে পেরে স্বাদ পূরণের জায়গা খুঁজে পেলেন।

এই রমজানে পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস পরিস্থিতি থেকে যেন কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচেন ওই সব সাধারণ মানুষ।

রোববার সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া মাঠে ১০ টাকার ইফতার বাজারে এমনই চিত্র মিলেছে। আর এ ইফতার বাজারের আয়োজন করে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’।

এ দিন ৩০০ নারী-পুরুষের মাঝে এ ইফতার পণ্য তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে ইফতার বাজারে নারী-পুরুষের ঢল নামে। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা।

এর পর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার বাজারের স্টল থেকে স্টলে ঘুরে কেনেন পণ্য। মাত্র ১০ টাকার বিনিময়ে তারা কিনেছেন এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি বুট, এক কেজি ডাল, এক কেজি মুড়ি, এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর।

ইফতার পণ্য কিনতে পেরে তৃপ্তির ঢেকুর তুললেন রহিমা খাতুন (৬৫) নামে এক নারী। কামারখাড়া গ্রামের এ নারী বলেন, ‘তেল, পেঁয়াজ, চিনি, মুড়িসহ কত কিছু পাইলাম ১০ টাকায়। বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম! আল্লাহ ওগো ভালো রাখুক।’

একই গ্রামের সালমা আক্তার (৩৮) বলেন, ‘বাজারে জিনিসপত্রের অনেক দাম। রোজা আসামাত্র সেই দাম আরও বাড়ছে। ১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।’

সামছু মিয়া বলেন, ১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি, তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা। যারা কম টাকায় ইফতার পণ্য দিল, তাদের দোয়া করি।

আয়োজক সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হীরা বলেন, আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন, ততদিন এ আয়োজন করে যাব।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব