বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্তের ঘটনার বর্ণনা দিলেন মাইলস্টোনের শিক্ষক

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি যখন বিধ্বস্ত হয় সে সময় ওই ভবনে স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

সোমবার (২১ জুলাই) এ ঘটনার বর্ণনা দিয়েছেন রেজাউল ইসলাম নামে মাইলস্টোন কলেজের এক শিক্ষক।

রেজাউল ইসলাম জানান, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এমন সময়েই দুর্ঘটনাটি ঘটে।

রেজাউল ইসলাম বলেন, ‘দুপুরে ১টার পর একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে ওপর পড়ে যায়। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিং ছিল। নার্সারি, ওয়ান, টু, থ্রি এসব ক্লাস চলে ওই বিল্ডিংয়ে।’

বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায় বলে জানান ওই শিক্ষক।

এদিকে বিমান বিধ্বস্তের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের বাগানসংলগ্ন একটি ভবনের নিচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিজিবি…

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণেবিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী