শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রামিসা হ*ত্যার বিচার দ্রুত করার জন্য যা কিছু সম্ভব, সবটুকুই করবো : আইনমন্ত্রী

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব, সরকার সবটুকুই করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মাগুরার শিশু আছিয়ার বিচারের মতো রামিসা হত্যার দ্রুত বিচারের মাধ্যমে সরকার আরেকটা দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নয়, রামিসা হত্যার বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

আছিয়ার মামলায় এখনো অপরাধীর ফাঁসি কার্যকর হয়নি। তারপর এরকম একটি ঘটনা রামিসার ক্ষেত্রে ঘটলো এবং সেক্ষেত্রে রামিসার বাবা বিচার ব্যবস্থার ওপর অনাস্থার কথা বলেছেন- এ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, রামিসার বাবা যেটা বলেছেন, সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, আছিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল সাতদিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। ১ মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয়, তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে।

আইনমন্ত্রী বলেন, রায় কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলার রায় দেওয়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালতের রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায় হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন তখন এটাকে অনুমোদন করবেন কি করবেন না, সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। এক সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি, এটা এক ধরনের ভুল পদ্ধতি। কারণ, মামলার গুরুত্ব অনুধাবন করে, তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত।

বিগত সময়ে দুটি মামলার ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপার বুকটা প্রধান বিচারপতির স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আছিয়ারটাও ওই রকম হবে। আর রামিসারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদেরও সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব, আমরা সবটুকুই করবো।

আইনমন্ত্রী বলেন, আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব, এক সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন এবং উনিও আমার সঙ্গে একমত হয়েছেন। একটু আগে আমার সঙ্গে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে।

আসাদুজ্জামান বলেন, আমরা এটাকে (রামিসা হত্যার বিচার) সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং, রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুত করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিঅ্যাকশন দেখার কিছু নাই। আমরা যদি না করতে পারি, তখন ওনার কথাটা সত্য প্রমাণিত হবে। দ্যাট ইজ আওয়ার আনসার।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক