বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এপিএইচআরের একটি প্রতিনিধি দল এই প্রস্তাব দেয়।

মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও এপিএইচআর-এর সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, ‘দুইটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন তহবিল সংগ্রহ, এবং অপরটি আসিয়ান-বাংলাদেশ-চীন যৌথ রাজনৈতিক শীর্ষ সম্মেলন আয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, টআমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। কারণ আসিয়ানের সদস্য না হওয়ায় আমরা সরাসরি ইস্যুটি তুলতে পারি না। কিন্তু এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকট আজ আমাদের কাঁধে এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।ট

তিনি আরও বলেন, টআসিয়ানের এমন একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করুন, যার মধ্যে বাংলাদেশকে আমন্ত্রিত করা যায়। এতে করে আমরা রোহিঙ্গা ইস্যুতে সরাসরি কথা বলতে পারব।ট

চার্লস সান্তিয়াগো জানান, ২০১৮ সালে আসিয়ান সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। তবে গত দুই-তিন বছর আসিয়ান বিষয়টি নিয়ে অনেকটাই নীরব ছিল বলে স্বীকার করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা তখন মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ করছিলাম। তবে এখন সময় এসেছে রোহিঙ্গা সমস্যাকে আবারও আসিয়ানের মূল ইস্যু হিসেবে তুলে ধরার।’

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদের সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত