বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে ‘সরকারকে পদত্যাগের’ আলটিমেটাম

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।সরকারকে পদত্যাগের জন্য আগামী রবিবার পর্যন্ত সময় বেধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা।

শুক্রবার বিকালে দ্রোহযাত্রার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেয়া হয়েছে।

এর আগে জুমার নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার সম্মিলিত উদ্যাগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ।
এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, স্বৈরাচার জবাব চাই। রক্তের ডাক দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। জ্বালো জ্বালো আগুন জ্বালো’- এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শহিদ মিনারে সমাপনী বক্তব্যে চিকিৎসক হারুন অর রশিদ বলেন, ‘আজকে সারা দেশে, সারা ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র-শিক্ষক, অভিভাবক, চিকিৎসক, জনতা, আইনজীবী, সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সবাইকে আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ।

সরকারের উদ্দেশে চিকিৎসক হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আর এখনো যারা কারাগারে রয়েছে তাদেরও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। কারণ, আপনারা শাসন ক্ষমতা হারিয়ে ফেলার অযোগ্যতা প্রদর্শন করেছেন।’

ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রাগীব নাঈম বলেন, ‘আগামী রোববারের মধ্যে গ্রেফতার সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। আগামী রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে। আগামী রোববারের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। আগামী রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। যদি এই দফা দাবি পূরণ না হয়, আগামী রোববার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হবে।’

এদিন প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলের সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক আসিফ নজরুল, সহযোগী অধ্যাপক ড. সামিনা লুতফাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ করতে দেখা যায়।

প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আন্দোলনের মাঝে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন। আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি। এরকম নারকীয় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখিনি।’

তিনি বলেন, ‘আজ শিক্ষক, শিক্ষার্থী, নারী-পুরুষ একত্রিত হয়েছে। আমাদের দেশকে এ সরকারের কাছ থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আর কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনতার হাতে আনতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকৃত জায়গায় ফিরিয়ে নিতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের প্রধান আলোচ্য বিষয়, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী