রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহরুখের পারিশ্রমিক ১০০ কোটি

যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবি দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন কিং খান।

‘পাঠান’ ছবির মধ্য দিয়েই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জানা গেছে, এই সিনেমায় পারিশ্রমিকের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হলেন শাহরুখ খান। এই সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি। দেশটির সিনেমা অঙ্গনে যা আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ।

টুইটারে একই খবর প্রকাশ করেছেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশারদ উমায়ের সাধুঁ। পারিশ্রমিকের ক্ষেত্রে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারকেও ছাড়িয়ে গেলেন শাহরুখ খান।

এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। প্রধান খলনায়কের ভূমিকায় থাকবেন জন আব্রাহাম।

গত বছরের নভেম্বরে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২২ সালে। তবে সিনেমাটির প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়