শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষকদের এমপিওভুক্ত কার্যক্রম অটোমেশন হচ্ছে: শিক্ষামন্ত্রী

এনটিআরসি’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জটিলতা কাটতে যাচ্ছে। এ কার্যক্রম অটোমেশনের আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এর ফলে সুপারিশের আগেই তার কাগজপত্র যাচাই করা হবে। এমপিওভুক্তির সময় শুধু যোগদানপত্র জামা দিলে হবে।

রোববার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা এনটিআরসিএ’র পাওয়ার পরও কোথাও কোথাও শিক্ষকদের যোগদান করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। তাদের চাহিদা মোতাবেক সুপারিশ করা হয়ে থাকে। তারপরও কেউ এমন প্রতিবন্ধকতা তৈরি করলে আমাদের কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।

আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন কারণে এমপিওভুক্তির কাজ বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এ পদ্ধতি ভালো সেটি রাখা হবে। তবে এনটিআরসিএ’র মাধ্যমে যারা নিয়োগের জন্য সুপারিশ পাবে তাদের নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের আগে যাচাই-বাছাই কাজ শেষ করা হবে। এমপিওভুক্তি পাওয়ার জন্য শুধু সুপারিশপত্র জমা দিলে হবে।

ননএমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হলেও তাদের অনেকে বেতন-ভাতা পাচ্ছে না- সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে শিক্ষমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক এনটিআরসিএ নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। এরপরও যদি তারা বেতন-ভাতা পরিশোধে ঝামেলা করে তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে কী কী পরিবর্তন করা যায় সেটির একটি প্রস্তাব এনটিআরসিএ’র কাছে চাওয়া হয়েছে। সেটি পেলে নিয়োগ কার্যক্রম রিভিও করা হবে। বর্তমানে চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা