মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত’

মহামারি পরিস্থিতিতে এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ৭ মাস আকাশপথে যোগাযোগ বন্ধ থাকার পর

বুধবার সকালে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে প্রথম বিশেষ ফ্লাইট ছেড়ে যায়।

বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিইও মেসবাহ উদ্দিন আহমেদ।

এখন থেকে ভারত-বাংলাদেশ আকাশপথে সপ্তাহে মোট ৫৬ টি বিশেষ ফ্লাইট চলাচল করবে।

প্রথম দিন ইউএসবাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছেড়ে যায়। ৯ টি ক্যাটাগরিতে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আকাশপথে যাতায়াত শুরু হলো প্রতিবেশী দেশের সঙ্গে।

যাত্রীদের বেশিরভাগই সব রকম নিয়ম মেনে চিকিৎসা সেবা নিতে ভারতে যান। দীর্ঘ বিরতির অবসান হওয়ায় স্বস্তি তাদের।

বুধবার সকালে পুনরায় ফ্লাইট চালু উপলক্ষে ইউএসবাংলা এয়ারলাইন্স আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী জানান, শিগগিরই ভ্রমণ ভিসা চালু করা হবে।
এদিকে যাত্রী, ক্রুসহ সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, যাত্রার ৭২ ঘন্টা আগে প্রত্যেক যাত্রীকে কোভিড টেস্ট করাতে হবে। তবে ভারত থেকে আসা কোন যাত্রীর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়, শারীরিক তাপমাত্রা বা অন্যান্য উপসর্গ দেখে ব্যবস্থা নিতে হবে।

ঢাকা-কলকাতা, ঢাকা-চেন্নাই রুটের প্রথম দিনে ৪০ জনের মতো যাত্রী গিয়েছেন। প্রতিদিন ৭ থেকে ১০ হাজার ভিসা অনুমোদন দেয়া হয় ভারতে। এর একটি উল্লেখযোগ্য অংশ বিমানে যাতায়াত করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী