বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা সিংহাসন রক্ষার জন্য ১৬ বছর ধরে তাণ্ডব চালিয়েছেন : রিজভী

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচির বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। জানি না। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চান। এতো সাহস পান কোথা থেকে?
এগুলো সরকারকে পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘প্রতিবন্ধী রিকশা চালক মামুন’র জন্য আর্থিক অনুদান প্রদানে এ অনুষ্ঠান আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

‘প্রতারক রাষ্ট্রক্ষমতায় থাকলে তার সন্তানেরাও প্রতারক হয়’- এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, সায়মা ওয়াজেদের নামে ‘সূচনা ফাউন্ডেশন’ এবং সজীব ওয়াজেদ জয়ের নামে ‘বিনিময়’র কোনো অস্তিত্ব পায়নি দুদক। অথচ এই সংগঠনগুলোর নামে শত শত কোটি টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করেছে তারা।

হরতাল-অবরোধসহ ৫ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ
তিনি বলেন, যারা টার্গেট করে গুলি করে তাদের আত্মা মানুষের আত্মা নয়, তাদের আত্মার মধ্যে ছিল রক্তপিপাসু নেকড়ের কোনো আত্মা। তা না হলে এই ফুটফুটে শিশুদের গুলি করে মারতো না। শেখ হাসিনার কাছে মানবতার কোনো মূল্য নেই। তার কাছে মূল্যবান শুধু সিংহাসনটা।

শেখ হাসিনা সিংহাসনটা রক্ষার জন্য ১৬ বছর ধরে তাণ্ডব চালিয়েছেন মন্তব্য করে বিএনপির এ মুখপাত্র বলেন, কত মায়ের কোল খালি করা হয়েছে, কত নারীকে বিধবা করা হয়েছে, কত পরিবারকে সন্তানহারা করা হয়েছে, তার কোনো হদিস নেই। শেখ হাসিনা বিরোধী পক্ষের লাশ আর রক্ত দেখলে খুব খুশি হতেন।

তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতার জোরে আইনশঙ্খলা বাহিনীকে নিজের মতো সাজিয়েছিলেন। এখন তো সামাজিক সংঘাতে কত মানুষ মারা যাচ্ছে, তা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তো কোনো ভূমিকা দেখি না। অপরাধীদের তো গ্রেফতার করা হচ্ছে না। অথচ এই পার্টি অফিস (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) থেকে একটা মিছিল বের হলে মৌমাছির মতো ঘিরে ফেলতো। বিরোধী নেতাকর্মীরা লুকিয়ে থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পায়নি। অথচ আজ যারা সমাজের অপরাধী তাদের গ্রেফতার করে সামাজিক আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে না।

রিজভী বলেন, জুলাই-আগস্টের হত্যাকারীদের কেন গ্রেফতার করা হচ্ছে না? কারা এই অপরাধীদের রেহাই দিচ্ছে? আমরা কিন্তু তাদের চিহ্নিত করে রাখছি। আমরা এখন দেখছি, মামলার নামে যিনি বাদী বিএনপির আরেক কর্মীর নামে তিনিই মামলা করছেন। এ চক্রান্ত প্রায় সব জায়গায় হচ্ছে। কারা এ কাজগুলো করছেন, সেটাও আমরা জানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা