শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকে স্তব্ধ ইউএনও নাহিদা বারিক

শেখ ফরিদকে পরশু রাতে অসত্য বলেছিলাম কিছুই হবে না তোমার, তুমি সুস্থ হয়ে যাবে-ফরিদের মাকে বলেছিলাম অপেক্ষা করেন, আল্লাহকে ডাকেন-এ অপেক্ষা কি তাহলে চির বিদায়ের? আল্লাহ আপনি সহায় হোন।

এভাবেই শোকে স্তব্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি স্ট্যাটাস দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

ওই সময়ে আইডিতে আপলোড হওয়া ছবিতে দেখা যায়, শেখ ফরিদের মা ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদছেন। ওই সময় নাহিদা বারিকও চোখের জল ধরে রাখতে পারেনি।

ফরিদের মাকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে থাকেন। কারণ ফরিদও মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার এশার নামাজের সময় ফতুল্লা তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নিহতদের লাশ গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দিচ্ছেন ইউএনও নাহিদা বারিক। প্রথম দিন থেকেই খুব মন খারাপ ছিল ওই সরকারি কর্মকর্তার।

বিভিন্ন সময়ে স্বজনদের কান্নার আহাজারি নিজেকে ধরে রাখতে পারেনি তিনি। দগ্ধদের মধ্য থেকে সুস্থ হয়ে ফিরে আসা মামুনের বাড়িতে গিয়ে ফল নিয়ে হাজির হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ সালমা যে কিনা মসজিদের বাইরে ছিল-কখন সে আহত হয়েছে তার খবর কেউ নিতে পারেনি। পরে তার বাড়িতে গিয়ে তাকে দেখতে যান ইউএনও নাহিদা বারিক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত