সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের মুন্ডা পল্লীতে নারকীয় তাণ্ডব, তিন নারীসহ চারজন আহত

সাতক্ষীরার শ্যামনগরের আদিবাসী মুন্ডা পল্লীতে নারকীয় তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধুমঘাট অন্তাখালি মুন্ডা পল্লীতে ঘটনাটি ঘটে।

এ সময় সন্ত্রাসীদের হামলায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ফনিন্দ্র মুন্ডার স্ত্রী বিলাসী মুন্ডা (৩৬) সনাতন মুন্ডার স্ত্রী রিনা মুন্ডা (৩৫), লক্ষিন্দর মুন্ডার স্ত্রী সুলতা মুন্ডা (৩৫) ও মৃত্যু মল্লুকচান মন্ডার ছেলে নরেন্দ্র মুন্ডা (৭০) আহত হয়।

আহত রিনা মুন্ডার স্বামী সনাতন মুন্ডা অভিযোগ করে বলেন, স্থানীয় মৃত্যু গফুর সরদারের ছেলে রাশিদুল সরদার ও এবাদুল সরদারের নেতৃত্বে বংশীপুর থেকে আগত প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া লাঠিয়াল এই হামলা চালায়। হামলার সাথে জড়িতরা সরকার দলীয় ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি।

আহতদের উদ্ধার করে বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে আমরা মন্ডা সম্প্রদায়ের ভোগ দখলে থাকা জমি দখলের চেষ্টায় ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এই হামলা চালানো হয়েছে।

সন্ত্রাসী হামলার শিকার ফনিন্দ্র মুন্ডা অভিযোগ করে বলেন, আকস্মিকভাবে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দুই থেকে আড়াইশত সন্ত্রাসী তাদের মুন্ডা পাড়া ঘিরে ফেলে। এ সময় হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা প্রতিটি পরিবারকে বসত ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে তাদের ভোগ দখলে থাকা জমিতে পাওয়ারটিলার দিয়ে চাষ শুরু করে। এ সময় অবরুদ্ধ অবস্থা থেকে কোন রকমে নিজেদেরকে ছাড়িয়ে নিয়ে বিরোধপূর্ণ এই জমিতে যেয়ে জমি চাষে সন্ত্রাসীদের বাধা দিলে তাদের বেধড়ক মারপিট করা হয়। ওই ঘটনায় রিনা মুন্ডা, সুলতা মুন্ডা ও বিলাসী মুন্ডা সহ লক্ষিন্দরয়মুন্ডা মারাত্মকভাবে আহত হয়। এক পর্যায়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পর পুলিশ সেখানে পৌঁছালে হামলার সাথে জড়িতরা চাষাবাদ শেষে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এ সময় তাদের রোপনকৃত ধানক্ষেত সম্পূর্ণভাবে ধ্বংস করে বলে তিনি অভিযোগ করেন।

সুন্দরবন আদিবাসী মহিলা সংস্থা সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন, সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডবের শিকার তিন নারীসহ এক পুরুষকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন মন্ডা সম্প্রদায়ের জমি হস্তান্তরে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অথচ স্থানীয় কিছু কুচক্রীরা জালিয়াতির আশ্রয় নিয়ে উক্ত জমির মালিকানা দাবি করায় বিষয়টি আদালতে বিচারাধীন। এমতাবস্থায় শুক্রবার সকালে উক্ত জমির দখল করতে যেয়ে মুন্ডা সম্প্রদায়ের তিন নারীসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

এর আগে হামলার সাথে জড়িত দুই শতাধিক সন্ত্রাসী মুন্ডা পল্লীতে বসবাসরত পরিবারগুলোকে অবরুদ্ধ করে রেখে বিরোধপূর্ণ আট বিঘা জমি পাওয়ারটিলার দিয়ে চাষ করে। এ সময় সন্ত্রাসীরা মুন্ডা সম্প্রদায়ের চাষের জমিতে বেড়ে উঠা ধান নষ্ট করে দেয় এবং তাদের ঘরবাড়ি ভাংচুর করে।

এ ব্যাপারে রাশিদুল ইসলাম জানান, তাদের জমি মুণ্ডা সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে দখলে রেখেছিল। শুক্রবার ঐ জমি চাষ করতে গেলে তাদের জমিতে নামতে বাধা দেয়া হয়। কাউকে মারপিটের ঘটনা তিনি অস্বীকার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনা স্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। এবিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের

শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুদ্ধ করতে পারে না—তার উজ্জ্বল দৃষ্টান্ত সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার

‎জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদে প্রাণ-প্রকৃতি ওবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাঁচবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি