বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ইভটিজিং: এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের কারাদণ্ড

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চারজন পরীক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হয়েছে। রবিবার, ৪ মে দুপুরে গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যখন বাড়ি ফিরছিল, তখন তিন যুবক পথরোধ করে তাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। স্থানীয়রা বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটক তিন যুবক—মোস্তাফিজুর, জুবায়ের ও রাকিব—কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়। তাদের প্রত্যেককে সংক্ষিপ্ত সাজা ও জরিমানা করে পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন, “ইভটিজিং একটি জঘন্য সামাজিক অপরাধ। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ও পরীক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ইভটিজিংয়ের মতো অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

এ ঘটনায় পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল