শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন।

সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন (শনিবার) পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু হবে।

এদিকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট অঞ্চল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট যাবেন।

জানা গেছে, সিলেটে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সোমবার সিলেট যাচ্ছেন বলেও জানা গেছে। তিনি সেখানে মঙ্গলবার অবস্থান করবেন।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী