বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর বক্তব্য শুরুর আগ মুহূর্তে বিরোধী জোটের সদস্যদের হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার ঘোষণা দিলে জামায়াত জোটের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।

এ সময় তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড তুলে ধরেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’ এবং ‘জুলাইয়ের সাথে গাদ্দারি জনগণ মানবে না’।

সংসদ কক্ষে এ সময় কিছুক্ষণ হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। স্পিকার বারবার বিরোধী জোটের সদস্যদের আসনে বসার আহ্বান জানালেও তারা কিছু সময় দাঁড়িয়ে থেকে প্ল্যাকার্ড প্রদর্শন করতে থাকেন।

তবে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় সংসদে জাতীয় সংগীত বেজে উঠলে পরিস্থিতি শান্ত হয়। জাতীয় সংগীত শুরু হলে সংসদে উপস্থিত সরকার ও বিরোধী দল উভয়পক্ষের সদস্যরাই সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে যান।

এরপর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি শুরু হয়।

জাতীয় সংসদের অধিবেশনকে ঘিরে এদিন শুরুতেই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও পরে সংসদের কার্যক্রম স্বাভাবিক ধারায় এগিয়ে যায়।

হট্টগোলের কিছুক্ষণ পরই সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…