শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কারের যে বিষয়গুলোতে ঐকমত্য আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের ব্যাপারে যে বিষয়গুলোতে ঐকমত্য আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেটায় ঐকমত্য হবে না, সেটাতে ভোটের মাধ্যমে যে সংসদ হবে, সেই সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ব্যাপারগুলো নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে ও দেশের বাইরে সবার মধ্যে এই চিন্তাই কাজ করছে যে, কবে গনতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। গনতান্ত্রিক অর্ডার ছাড়া কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট দেবে না। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। সেটা নিয়ে আমরা আরও কীভাবে কাজ করতে পারি তা নিয়ে কথা হয়েছে।

বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠক চলে ঘন্টাব্যাপী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী ও উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল সেক্রেটারি সেবাসতিয়ান রিগার ব্রাউন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল