রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সততাই শক্তি, সততাই আমার সাহস’ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ‘আমি রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য নয়। আমি আমার নিজের ও বোন রেহানার ছেলে-মেয়েদের বলেছি, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হও, কারণ সেটাই একমাত্র সম্পদ। ছেলে-মেয়েদের কী হবে, আমার কী হবে সেটা আমার লক্ষ্য না।’
————–
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সততাই শক্তি, সততাই আমার সাহস। আমার সাহস-শক্তি সবই আমার বাবা-মার অনুপ্রেরণা থেকে এসেছে।’

প্রধানমন্ত্রী ২৭ জানুয়ারি ২০১৬ বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। খবর বাসসের

শেখ হাসিনা বলেন, ‘আমার জীবনে রাজনীতির একটাই লক্ষ্য, দেশের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। অত্যাচার নির্যাতন জেল-জুলুম সহ্য করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য নয়। আমি আমার নিজের ও বোন রেহানার ছেলে-মেয়েদের বলেছি, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হও, কারণ সেটাই একমাত্র সম্পদ। ছেলে-মেয়েদের কী হবে, আমার কী হবে সেটা আমার লক্ষ্য না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার লক্ষ্য একটাই-দেশের মানুষের জন্য কী দিয়ে গেলাম। তাই দেশের মানুষই আমার শক্তি, দেশের মানুষই আমার সাহস। তাদের আমার প্রতি আস্থা আছে, আমারও দেশের মানুষের প্রতি আস্থা রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী