শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতের নির্দেশ আইজিপির

সর্বোত্তম পন্থায় সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তির, উন্নত মানের লজিস্টিকস ক্রয় করতে হবে। তিনি ক্রয়কৃত ইকুইপমেন্ট এবং অন্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ড. বেনজীর বলেন, প্রত্যেকটি ইকুইপমেন্টে বারকোড থাকবে, যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় এবং ব্যবস্থাপনা সহজ হয়।

সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, এসবি প্রধান, সিআইডি প্রধান, ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ