রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার ও ইন্ডাস্ট্রিকে তরুণদের সাথে যৌথভাবে কাজ করতে হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সরকার ও ইন্ডাস্ট্রিকে তরুণ প্রজন্মের সাথে যৌথভাবে কাজ করতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী সোমবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ড-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তরুণ প্রজন্মই পারে সংকটকে সুযোগে পরিণত করতে উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। ব্লকচেইন এর উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন।

ব্লকচেইন অলিম্পিয়ার্ড দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশে সুবর্ণ সুযোগ বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রতিকূলতা ও বৈরিতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিকায়ন ও অগ্রসরমান প্রযুক্তির ক্ষেত্রে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে নেয়া সুযোগ কাজে লাগাতে উদ্ভাবনী ও প্রতিভাবান তরুণসহ সকল তরুণদের প্রতি তিনি আহ্বান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নানের সভাপতিত্বে সংসদ সদস্য অপরাজিতা হক এবং বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ডের অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন