সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দাম গত বছরের মতো এবারও নিশ্চিত করবে সরকার। এজন্য শিগগিরিই দর বেধে দেয়া হবে। একইসাথে চাল সংগ্রহের মূল্য ও দিনক্ষণ ঘোষণা করা হবে। সরকারি গুদামে ধান-চাল ক্রয় করার পাশাপাশি খোলা বাজারেও তদারকি করা হবে; যাতে কেউ সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করতে না পারে।

সোমবার নওগাঁয় বোরো ধানের উৎপাদন, শস্য-শ্রমিক ব্যবস্থাপনা, করোনা পরিস্থিতি ও লকডাউন বিষয়ক এক সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, উৎপাদিত বোরোর ফলন দ্রুত ঘরে তুলতে হবে। এজন্য প্রতিটি জেলায় শ্রমিক ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দেয়া হচ্ছে। শ্রম উদ্বৃত্ত জেলা থেকে শস্য শ্রমিক আনা-নেয়ার ব্যবস্থা করতে প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। শ্রমিক ব্যবস্থাপনায় গত বছরের অজ্ঞিতা কাজে লাগিয়ে বিদ্যালয় কক্ষ ব্যবহারেরও পরামর্শ দেন মন্ত্রী।

সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মো: হারুন- অর-রশিদ।

বক্তব্য দেন নওগাঁ-৪ আসনের এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক, নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সামসুল ওয়াদুদ ও অন্যান্য কর্মকর্তাগণ।

সভায় নওগাঁ জেলার করোনা ও লকডাউন পরিস্থিতি তুলে ধরা হয়। এসময় সদর হাসপাতালে শিগিরিই করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপন, আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট স্থাপনের কথা জানান সাধন চন্দ্র মজুমদার।

তথ্যবিবরণী- পিআইডি।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের