শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপির রাজনৈতিক অঙ্গীকার এ দেশের হতদরিদ্র মানুষের পাশে থাকা। কেননা আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের নিকট দায়বদ্ধ সরকার। তাই সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সবসময় জনগণের পাশে থাকবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই বিএনপির উদ্দেশ্য, আদর্শ এবং অঙ্গীকার।

শনিবার (১৮ জুলাই) সকালে পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি বন্যায় গৃহহারা শতাধিক পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা।’ আমরা ক্ষমতাবান নই, আমরা দায়িত্বপ্রাপ্ত। আমরা জনগণের জন্য, যে কোনো দৈব-দুর্বিপাকে সরকার জনগণের পাশে থাকবে।

তিনি আরও বলেন, শুধু গৃহহীনদের নয়- সরকার ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য ও গবাদিপশু খামারিদের বন্যার ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের জন্য ব্যাপক পরিকল্পনা করেছে। যার সুফল ক্ষতিগ্রস্তরা সহসাই পাবেন।

মন্ত্রী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমরা দেশের উপকূলের জেলা সমূহে শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য যে সমস্ত স্লুইসগেটের মুখ বন্ধ ছিল তা খুলে দেওয়ার ব্যবস্থা ইতোমধ্যে সরকার নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হাতে স্লুইসগেট ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ আর থাকছে না, এসব এখন থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি দেখ-ভাল করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন। প্রাথমিক ভাবে সাম্প্রতিক বন্যায় পেকুয়া-চকরিয়ায় গৃহহীন ২০ পরিবারের মাঝে টিন, খাট, লেপতোশকসহ মূল্যবান গৃহ-সামগ্রী তুলে দেওয়া হয়। পরে আরও ৮০ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহসহায়ক সামগ্রী প্রদান করা হবে।

এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তার নির্বাচনী এলাকা পেকুয়া ও মাতামুহুরি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং, রাজাখালী সবুজ বাজার এলাকায় বন্যাদুর্গত শত শত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর মন্ত্রী উজানটিয়া সোনালী বাজারের স্লুইসগেট পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা