সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ


বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিতরণ কালে উপস্থিত সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রাক্তন সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, তহিদুর রহমান, আয়ুব আলী, আব্দুস সাত্তার প্রমূখ।
এসময় চারটি বিষয়ে যথা শিক্ষা বৃত্তি, এককালিন অনুদান, জরুরি চিকিৎসাসহ কন্যার বিবাহ জন্য ৬৩ জন ব্যাক্তিদের মাঝে সর্বমোট তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনুদান দেওয়া হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন


