মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অবৈধ স্থাপনা ইটভাটা ও সরকারি জায়গা উচ্ছেদসহ অনিয়মের বন্ধের দাবিতে মানববন্ধন

সেলিম হোসেন সাতক্ষীরা ঃ সাতক্ষীরা জেলা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনসহ অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিতভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই প্রতিষ্ঠানে অনিয়মের শেষ নেই।

মেডিকেল কলেজ হাসপাতালে একেপর এক নানা অনিয়ম ও দুনীতি করে যাচ্ছে। হাসপাতালের পরিচালক শীতল চৌধুরীর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্টদের কাছে স্মারক লিপি দেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত কোনো সংশ্লিষ্টরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেইনি।

সাতক্ষীরা রাফসান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিক আবু হাসান কর্তৃক শহরের বিনেরপোতায় সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এটি নিয়ে ভূমিহীন সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হলেও তা এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রকৃত ভুমিহীনদের ঘর দেওয়া হয় না। টাকা ছাড়া প্রকৃত ভুমিহীনরা ঘর পাই না। দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করে প্রকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, জেলায় কৃষি জমিতে অপরিকল্পিত ভাবে ইটভাটা স্থাপন হওয়ায় দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। অন্যাদিকে ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপন হওয়ায় ইটভাটার কালো ধোয়ায় এলাকায় পরিবেশ দূষিত হয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

ইতোপূর্বে দেখাগেছে সদর উপজেলার মধ্যে অপরিকল্পিত ভাবে বাইপাস সড়কে কৃষি জমিতে স্থাপন হয়েছে এবিবি ভাটা, এমএস ভাটা, বাবুলিয়ায় বি,বি ভাটা, এসবিএল ভাটা, সনি ভাটা, ভাদড়ায় রাকিব ভাটা, আঁখি ভাটা, মাধবকাটির ঠিকানা ভাটা, নীটভাটা, এসবি ভাটা, ষ্টার ভাটা, বিনেরপোতায় রহমান ভাটাসহ জেলা উপজেলা গুলোতে অপরিকল্পিতভাবে কৃষি জমিতে ও ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ইটভাটা স্থাপন হয়েছে। অনেক ইটভাটার মালিকদের নিবন্ধন নেই। কিন্তু তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করে আসছে। তাই আগামী দিনে এসব ইটভাটা পরিচালনা করার অনুমতি দেওয়ার আগে যাচাই বাছাই মাধ্যমে অপরিকল্পিত স্থাপন ইটভাটা মালিকদেরকে লাইন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, খেজুরডাঙ্গায় চার বান্দার গেটের খালের বেড়িবাঁধের মাটি কেটে জমি ভরাট করেছে ওই এলাকার রহমান ইটভাটার মালিক মুকসুদুর রহমান। ইতোপূর্বে ওই বেড়িবাঁধ মাটি কাটার বিষয়ে সদর উপজেলার এসিল্যান্ড খবর পেয়ে মাটি কাটা বন্ধ করে দেয় এবং মাটি কাটা ভেগু মেশিনের চাবি জব্দ করে। কিন্তু মুকসুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো ভুমি অফিস তাদের মাটি কাটা মেশিনের চাবি ফেরত দেয় বলে বক্তারা খোপ প্রকাশ করে বলেন ইটভাটার মালিক মুকসুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই অবিলম্বে সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনসহ অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিতভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও সমাবেশে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, হায়দার আলী, ভুমিহীন নেতা বাবলুর রহমান, শেখ হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু, ইউসুফ আলী সরদার, আশিক ইকবাল বাপ্পি, নাজমা আক্তার, শাহানারা খাতুন রিনা, শেখ রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল ইসলাম, থানাঘাটা দরগাহ শরীফের খাদেম শেখ ফারুক হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ