মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুটি ইজিবাইক খুলনায় উদ্ধার, আটক-৪

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুটি ইজিবাইক খুলনায় উদ্ধার হয়েছে। আটক হয়েছে ছিনতাই চক্রের ৪ সদস্য।

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ওই জোড়া ইজিবাইক উদ্ধার হয়। এসময় ইজিবাইক ছিনতাইচক্রের সংঙ্গবদ্ধ চার সদস্য কে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- খুলনা ছোটবহেরা এলাকার আশরাফ মোল্লার ছেলে মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত আব্দল লতিফের ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ ও বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।

সোমবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় এক প্রেসব্রিফিংএ এসব এতথ্য প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

প্রেস ব্রিফিংএ ওসি বলেন, গত ১৭ জানুয়ারি ইজিবাইক চালক অরবিন্দ দাস নামের এক ব্যাক্তি থানায় এসে জানায় তার ইজিবাইক ছিনতাই হয়ে গেছে। সাতক্ষীরা জজকোর্ট এর সামনে থেকে যাত্রীবেশে উঠে ছিনতাইকারী চক্রের সদস্যরা আমতলা এলাকার সাতক্ষীরা টু খুলনা রোড হাইওয়ের রবিউলের চায়ের দোকানের সামনে এসে তার ইজিবাইকটি কৌশলে ছিনিয়ে নেয়।

তিনি আরো বলেন, ইজিবাইক চালক অরবিন্দের অভিযোগের প্রেক্ষিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে খুলনার সোনাডাঙা এলাকা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য মাসুদুর রহমান পিকুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা শফিকুল ইসলাম কামরুলসহ অপর দু’জনকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে দুটি ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে ছিনতাইয়ের কথা শিকার করেছে। তাদের অন্যান্য সদস্যদের আটক করতে কাজ করছে পুলিশ।

এছাড়াও আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক