বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক চাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা; সাতক্ষীরায় ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে সাতক্ষীরা -যশোর সড়কের মাধবকাঠি বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে শহরের মুনজিতপুর এলাকার জামাল হোসেনের ছেলে মোঃ জয় (২০) ও তার বন্ধু রাজারবাগান কলেজ এলাকার হাবিবুল্লাহের ছেলে শিহাব (২০)।
প্রত্যক্ষদর্শী ও সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে একটি ডাম্পার ট্রাক সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। এসময় যশোরের দিকে এফজেড বাইকে (ভার্সন ২) দুজন আসছিলো। সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল ইসলাম জানান,ডাম্পার ট্রাক ও এফ জেড মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে যায়। নিহতদের উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর