শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ রাসেলের জন্মদিনে

সাতক্ষীরায় ডিবি গার্লস হাইস্কুলে রোবটিক্স কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব- এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রোবটিক্স কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে একযোগে দেশের তিনশত শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স কর্নার উদ্বোধন করেন। ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এরমধ্যে একটি।

দিবসটি উপলক্ষে পালিত হয়েছে বর্ণিল কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি কর্তৃক স্কুলের চতুর্থ তলায় শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্পের আওতায় রোবটিক্স কর্নারের শুভ উদ্বোধন, বৃক্ষরোপন, কেককাটা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, শেখ রাসেল দেয়ালিকা-২০২৩ প্রকাশ, পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোশারাফ হোসেন, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, গীতা রানী সাহা, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, আসমাতারা জাহান, ভানুবতী সরকার, হারুন-অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান