বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিঠা উৎসব ও ডাক্তারদের সংবর্ধনায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার শেখ সাইদুল হক বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এবং স্বাস্থ্যখাতও তার ব্যতিক্রম নয়। তাই সেই প্রত্যাশা পুরনে নেতৃত্ব ডাক্তারদের দিতে হবে।

স্বাস্থ্যখাতে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, গতানুগতিক যে স্বাস্থ্যখাত সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং পরিবর্তনের জন্য আপনাদের (ডাক্তারদের) নেতৃত্ব দিতে হবে। সেটা করতে হলে স্বাস্থ্যখাত ডাক্তারদের ওউন করতে হবে, তবেই সফলতা আসবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার আয়োজনে পিঠা উৎসব ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত কনসালটেন্ট ডাক্তারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবার যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে ধারন করে জনমানুষের সন্তুষ্টি অর্জন করে সেবা প্রদানের যে লক্ষ সেটাই সকলকে পালন করে যেতে হবে। ডাক্তারদের কাজের কোয়ালিটি প্রমাণ করার মাধ্যমে তাদের যোগ্যতার স্বীকৃতি পেয়ে থাকে। এর মাধ্যমে কেউ কেউ এসিস্ট্যান্ট প্রফেসর হবেন, মেডিকেল কলেজের প্রিন্সিপালসহ বড় বড় পদে দায়িত্ব পালন করবেন।

পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আঃ সালাম।

এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডাঃ মো. হাসানুজ্জামান, সহযোগী অধ্যাপক ডাঃ কামরুন্নাহার শিউলি, সহযোগী অধ্যাপক ডাঃ মিস. রহিমা খাতুন, সহকারী অধ্যাপক ডাঃ আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক আসাদুল্লাহ আল গালিব, সহকারী অধ্যাপক সমীর কুমার, সহকারী অধ্যাপক ডাঃ মো. মেহেদী হাসান প্রমুখ।

এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকসহ ২৩ জন কনসালটেন্টকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল ও প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণেবিস্তারিত পড়ুন

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠকেবিস্তারিত পড়ুন

  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে