বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় ট্রাকচালক র‍্যাবের হাতে গ্রেপ্তার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার ও হেলপারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা মো: রেজাউল করিম(৩৮) ও মো: ইয়াকুব হোসেন(২২)। এরা সকলেই কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। শনিবার দিনগত রাত সাড়ে তিনটায় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ নভেম্বর) সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুল হক ।
র‍্যাব কমান্ডার জানান, গতকাল সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হন।

এরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস। এতে গুরুতর আহত হন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজীব। অসীম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রেলপথ প্রজেক্টে ইঞ্জিনীয়র হিসাবে কাজ করতেন।
অধিনায়ক আরও জানান, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চালক ও হেলপারকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক