বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরাল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১০টায় বিদ্যালয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরার বিশিষ্ট্য-ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ ও অফিস সহকারী মফিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শহীদদের আতœার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আবুল হোসেন। চিত্রাঙ্কণ ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ জেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল ইসলাম ও আমিনুল ইসলাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া জেলা গনগ্রন্থাগার আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় মারিয়া খাতুন ২য় স্থান অধিকার করে। গতকাল (১৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক