সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩৫জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালার খুলনা সাতক্ষীরা মহাসড়কে ৩৫জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটির নাম্বার ঢাকা মেট্রো স ১১-০৪৬১।

পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ-ওসি মাইনউদ্দিন জানান, রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাঠি মোড়ের জগানন্দকাটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন কৃষ্ণ, সিনিয়র সাংবাদিক হিরন খান, একরামুল ইসলামসহ ৫জন আহত হন। তাৎক্ষণিকভাবে সবার নাম ও পরিচয় জানা যায়নি।

মির্জাপুর বাজারের ভ্যান চালক জোহর আলী বলেন, শাহ সিমেন্টের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান বামদিক থেকে উল্টোদিকে সাংবাদিকবহনকারী বাসের দিকে চলে আসে। সাংবাদিকবহনকারী ওই বাস দুর্ঘটনা এড়াতে আরেকদিকে চলে যা এবং তিনগড়ান দিয়ে উল্টে পড়ে। এসময় অনেকে আহত হয়। তার মধ্যে ৫জন গুরুতর আহত হন।
তিনি জানান, এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছিল। দ্রুত সংস্কার প্রয়োজন।

দুর্ঘটনার শিকার এক সাংবাদিক (নাম প্রকাশ করতে না চেয়ে) বলেন, ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচন্ড ব্যথা অনুভব করছি।

সিনিয়র সাংবাদিক নাদিরা পারভিন জানান, শনিবার বিজিবি’র একটি ভাসমান বিওপি উদ্বোধনের সংবাদ সম্পন্ন করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বয়ারসিংয়ে আসেন এবং ঢাকায় ফিরছিলেন সাংবাদিকরা। দুর্ঘটনার কবলে পড়ে যায়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের সাব ইন্সপেক্টর আনিস জানান, বাসটি রাস্তার পাশে পড়ে আছে, বিজিবি দ্রুত রাস্তায় চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে বাসটি ওঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত