শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ইটাগাছায় ব্র্যাক ইউডিপি’র উদ্যোগে ফুটপাত ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ৩০৯ ফুট ফুটপাত ও ৫২ ফুট কভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর ইউসুফ আলী, অফিসার অবকাঠামো উন্নয়ন মো. জাকির হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, প্রতাপ সেন, অর্চনা মল্লিক, মোজাম্মেল হক প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া অন্যতম ঘনবসতিপুর্ণ কলোনী। এখানকার জনসংখ্যা প্রায় ৯৮৬ জন। এটি অত্যন্ত জলবায়ু ঝুকিপুর্ণ এলাকা। এখানে বৃষ্টি হলেই মানুষের চলাচল দূরহ হয়ে পড়ে। কলোনীর জনগোষ্ঠির ঝুঁকি হ্রাসের জন্য ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে সিসি ঢালাই ফুটপাত ও কভার্ড ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এসময় ইটাগাছা পূর্বপাড়া সিডিও দল ও ইয়ুথ গ্রæপের সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী