রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা: ঈদুল আজহার ছুটিতে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এসব স্থানে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাতক্ষীরার পর্যটন স্পটগুলো।

জেলার বিখ্যাত আকাশলীনা ইকো ট্যুরিজম, আব্দুর রাজ্জাক শিশু পার্ক, মোজাফফর গার্ডেন, উড়াল উড়াল মন ট্যুরিজম, কারামোরা ম্যানগ্রোভ ভিলেজ, লিমপিড গার্ডেন, ঐতিহাসিক বনবিবি তলা (বটগাছ), রূপসী দেবহাটা ম্যানগ্রোভ কেন্দ্র, সীমান্তঘেঁষা ইছামতি নদীর তীরে টাকীর ঘাট, শ্যামনগর জমিদার বাড়ি, নলতা রওজা শরীফ, সোনাবাড়িয়া মঠ মন্দিরসহ নানা স্থানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকছে।

অনেকেই পরিবার নিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল বা ছোট পিকআপে করে ঘুরতে আসছেন। তরুণদের একটি অংশ পিকআপে সাউন্ড সিস্টেম বসিয়ে গান বাজিয়ে আনন্দ প্রকাশ করছেন। কেউ সেলফি তুলছেন, কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন।

মোজাফফর গার্ডেনে ঘুরতে আসা আরিফুল ইসলাম বলেন, “ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু স্বস্তি পেতে এখানে এসেছি। অনেক ভালো লাগছে।”
সুন্দরবন সংলগ্ন আকাশলীনায় ঘুরতে আসা ঢাকাবাসী সাহারা দম্পতি বলেন, “আমরা ঢাকায় থাকি, তবে ঈদে গ্রামের বাড়ি এসে সুন্দরবনের টানে এখানে চলে এসেছি। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সময় কাটাতে ভালোই লাগছে।”

সাতক্ষীরার গ্রামাঞ্চল থেকেও অনেক শিশু-কিশোর ও তরুণ শহরমুখী হয়েছেন। পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে আসা মানুষের ভিড় সামলাতে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পর্যটকদের নিরাপত্তা ও সেবায় ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেন, “জেলার অনেক মানুষ যাঁরা বাইরে থাকেন, তাঁরা ঈদের ছুটিতে নাড়ির টানে এলাকায় ফিরেছেন। অনেকে ঈদের দিন কোরবানি নিয়ে ব্যস্ত থাকায় পরে বের হয়েছেন। পর্যটনকেন্দ্রগুলোতে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

সব মিলিয়ে, সাতক্ষীরার পর্যটন কেন্দ্রগুলো এখন ঈদের আনন্দে ভাসছে। আগত কয়েক দিন এ ভিড় আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। পর্যটকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন উৎসবের শহরে পরিণত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক