রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনিয়ম-দুর্নীতর শেকড় উচ্ছেদ করা হবে- এমপি আশু

সাতক্ষীরা প্রতিনিধি: নবনির্বাচিত সাতক্ষীরা সদরে আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেছেন, সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনিয়ম-দুর্নীতর শেকড় উচ্ছেদ করা হবে। কোন দুর্নীতিবাজ কর্মকর্তার ঠাঁই সাতক্ষীরার মাটিতে হবে না।

শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে যে সমস্ত কর্মকর্তা ইতোপূর্বে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটিপতি হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোন ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে শতভাগ দুর্নীতিমুক্ত পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ভবনের জন্য কাউকে একটি টাকা দেওয়া লাগবে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান ডিবি ইউনাইটেড হাইস্কুল ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি)মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় দুটির ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, স্মার্ট ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, ডিবি ইউনাইটেড স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মোঃ মুকুল হোসেন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ।

এরআগে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক গাজীর নেতৃত্বে অন্যান্য শিক্ষকরা সাতক্ষীরা সদর এমপি মোহাম্মদ আশরাফুজ্জামান আশুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সাতক্ষীরা সদর এমপি আশরাফুজ্জামান আশুর হস্তক্ষেপ কামনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মোঃ মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী