বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে কুপিয়েছে বিএনপির নেতাকর্মীরা

সাতক্ষীরায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে কুপিয়ে জখম করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে পাটকেলঘাটার জুগিপুকুরিয়ার ছকিনার মোড়ে এ ঘটনা ঘটে। আহত রায়হান হোসাইন একরামুল পাটকেলঘাটার সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান হোসাইন একরামুল জানান, সন্ধ্যায় আমার আম্মু অসুস্থ হওয়ায় স্থানীয় আবুল কালামকে আমাদের বাড়িতে নিয়ে আসতে জুগিপুকুরিয়ার ছকিনার মোড়ে তার চেম্বারে যাই। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আমাকে ছকিনার মোড়ে দেখে বিএনপি নেতা আব্দুল্লাহ সরদার, আমান সরদার, ওলিউর সরদার, আলিম সরদারসহ ৮ থেকে ১০ জন বিএনপি নেতা-কর্মী একত্রিত হয়ে আমাকে আচমকা এলোপাতাড়ি কোপ মারে চলে যায়।

একরামুলের চাচা সারুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন বলেন, বিএনপি’র সন্ত্রাসীরা আমার ভাইপোর সারা শরীরে এলোপাতাড়ি দায়ের কোপ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি বাড়ি মেরেছে। পরে খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

পাটকেলঘাটা থানার এসআই তারিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেলে ছাত্র লীগ নেতা একরামুল কে একা পেয়ে কুপিয়েছে। আমরা গিয়ে তাকে উদ্ধার করেছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের