বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে চাল, ডাল, তেল, চিনি ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ মার্চ) বিকাল ৫ টায় তালাতলা হাইস্কুল প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে¡ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক ইসমাইল হোসেন নীরব, তাঁতী বিষয়ক সম্পাদক সাদাত হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন আপীল প্রমূখ। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জুলফিকার সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন ও মামুন আলমগীর মিঠুন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ইতোমধ্যে সব কিছুর দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চারদিকে হাহাকার, নীরব দূর্ভিক্ষ চললেও, সরকারের মন্ত্রী-এমপিদের সেদিকে খেয়াল নেই। তারা আছেন তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

এছাড়াও বক্তারা বলেন, ১০ টাকা কেজি চালের কথা বলে আ’লীগ ক্ষমতায় এসে এখন ৭০ টাকাতে চাল খাওয়াতে বাধ্য করছে। সাধারণ জনগণ মরে গেলেও তাদের দলীয় নেতা-কর্মীদের রমরমা অবস্থা। দিনের ভোট রাতে দিয়ে, ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে, মানুষের মঙ্গল চিন্তা তাদের মাথা থেকে উধাও হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরকার আবারও ভোটার বিহীন একটি নির্বাচন করার নীলনকশা করছে উল্লেখ করে বক্তারা সেই নির্বাচন বানচাল করতে দলীয় নেতা-কর্মীসহ সচেতন জনগণকে সজাগ থাকা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণপূর্বক টিসিবির মাধ্যমে গ্রাম শহরে সর্বত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু