শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভোক্তা অধিকারের সাথে জেলা নাগরিক কমিটির মত বিনিময়

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষন অধিদপ্তরের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে
শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে জেলা নাগরিক কমিটির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের
সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

নেতৃবৃন্দরা বলেন, আমরা যে খাদ্য খাচ্ছি সবই ভেজাল মিশ্রিত। ভেজাল খাদ্য খেয়ে আমাদের শরীরে রোগ
প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আমরা রোগগ্রস্থ হয়ে পড়ছি। আমাদেরকে ভেজাল খাদ্য থেকে সাবধান থাকতে হবে। নেতৃবৃন্দরা আরও বলেন, চিংড়ী মাছ উৎপাদিত পণ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য, এটি জেলার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সাড়া দিয়েছে। চিংড়ী মাছ পুশ থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা অর্থনৈতিতে সমৃদ্ধির সুনাম ধরে রাখতে পারবো।

ভোক্তা অধিকার সহকারি পরিচালক নাজমুল হাসান নাগরিক কমিটির নেতৃবৃন্দের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমরা মাংস ব্যবসায়ী সমিতি, হোটেল ব্যবসায়ী সমিতি, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সমিতির সাথে সচেতনমূলক সভা করে তাদেরকে সচেতন করার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে এটাকে নিয়ন্ত্রন করব। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান নাগরিক কমিটির নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত ধৈর্য্যরে সাথে শোনেন। এ বিষয়ে তিনি বলেন, আমরা যদি নিরাপদ খাদ্য খাই তাহলে সুস্থ থাকব। ভেজাল মুক্ত খাদ্য পরিহার করতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে এটা নিয়ন্ত্রন করা সম্ভব। ভেজালমুক্ত খাদ্য পরিহার করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রাসেল, মীর তাজুল ইসলাম রিপন, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মুছা করিম, মোহাম্মদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাকিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত