মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নির্বাহী প্রকৌশলীর সাথে বিদ্যুৎ সেবার মান উন্নয়ন বিষয়ে নাগরিক অধিকার, উন্নয়ন কমিটির মতবিনিময়

সাতক্ষীরা জেলার নাগরিকদের প্রাপ্য অধিকার বিদ্যুৎ
সেবা ও বিদ্যুৎ সেবার মান উন্নয়ন বিষয়ে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ’র সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

গতকাল নির্বাহী প্রকৌশলীর অফিস রুমে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যুৎ সেবা নিয়ে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সোহরাব বাবু, মাসুদুর জামান সুমন প্রমুখ। এসময় জেলা নাগরিক
অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরার বিদ্যুৎ সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন, বর্তমানে যে লোডশেডিং শিডিউল দেওয়া হয়েছে তার সাথে কনো মিল পাওয়া যাচ্ছে না বলে জানান। এব্যপারে নির্বাহী প্রকৌশলী বলেন, গ্রিডে যখন লোড ফেল করলে আমাদের বলছে লোডশেডিং দেওয়ার জন্য। এজন্য
লোডশেডিং শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আমি আমার উপরের কর্মকর্তাদের সাথে কথা বলব যাতে গ্রাহকদের সুবিধার্থে লোডশেডিং কমানো
যায়। শহরের মধ্যে লোডশেডিং শিডিউল ৭ টা থেকে ৮ টার পরিবর্তে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত করা যায় কিনা। যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী ৮ টার মধ্যে
দোকান পাট বন্ধ করতে বলা হয়েছে। ব্যবসায়ীক স্বার্থে শিডিউল পরিবর্তন করে দেওয়া হবে।

সাতক্ষীরায় বিদ্যুৎ এর চাহিদা চাহিদা ১৮.৫ মেঘাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ১৫ থেকে ১৫.৫ মেঘাওয়াট। নতুন সংযোগের বিষয়ে বলেন, সরাসরি অনলাইন আবেদন করতে হবে তার পর এস এম এস এর মাধ্যমে সকল তথ্য পাওয়ার পর সংযোগ পাবে। তবে কোন সমস্যা হলে সরাসরি নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তার সমাধান করে দেওয়া হবে। আবেদন করার পর ৭ থেকে ৮ দিনের মধ্যে সংযোগ পেয়ে যাবে। এছাড়াও বিদ্যুৎ লাইনে কোন সমস্যা হলে ২৪ ঘন্টায় সার্ভিস চালু থাকবে অভিযোগ দিলেই লাইনম্যান চলে যাবে। প্রতি মাসে মিটার ভাড়া আদায় করা হচ্ছে এ ব্যাপারে বলেন, এখনও পর্যন্ত আর কোন নির্দেশনা আসে নাই। এছাড়াও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী