মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরন

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় বিভিন্ন মসজিদে সুপেয় পানি ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) পুরাতন সাতক্ষীরা এতিমখানা ও লিল্লাহ বোডিং, আলিয়া মাদ্রাসা এতিমখানা, বঁাকাল এতিমখানা, কাটিয়া শাহী মসজিদ এতিমখানা, কাটিয়া রহমানিয়া এতিমখানার এতিম রোজাদার শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে।

এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি সাতক্ষীরার বিভিন্ন মসজিদে রোজাদার মুসুল্লীদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা। পবিত্র মাহে রমজানে প্রতিদিন দুইবার ইফতারির পূর্বে ও এশার নামাজের পুর্বে সাতক্ষীরা রাজ্জাক পার্ক জামে মসজিদ, থানা জামে মসজিদ, কাটিয়া লস্কর পাড়া জামে মসজিদ, কাটিয়া ঈদগাহ জামে মসজিদ, শাল্যে বায়তুল আমান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা।

সাতক্ষীরার কৃতি-সন্তান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজুর সার্বিক সহযোগিতায় রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন মসজিদের রোজাদারদের জন্য মাস ব্যাপি সুপেয় পানি সরবরাহ ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার শিশুদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলের জুস বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ