বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ও ৫নং ওয়ার্ডের চালতেতলায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ইটাগাছা নিরালা পাড়ায় ঠিকাদার পান্নার বাড়ির সামনে হতে এড. গোবিন্দ চন্দ্র বল্লভ’র বাড়ির সামনে পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ৬২৩ ফুট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, সাতক্ষীরা বেসিক ব্যাংকের ব্যবস্থাপক মৃত্যুঞ্জয় কুমার গাইন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএস ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কার্যকরি সদস্য রাজিবুল হাসান বাবু, আজহারুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অপরদিকে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় বাগানবাড়ি বাইতুন নুর জামে মসজিদের সামনে হতে ইছার উদ্দীন ড্রাইভারের বাড়ির সামনে পর্যন্ত ১০৬৬ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, বাগানবাড়ি বাইতুন নুর জামে মসজিদের যুগ্ম সম্পাদক মো. কোরবান আলী, ঠিকাদারী প্রতিষ্ঠান গামা কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী মুজিবুর রহমান, শেখ আজিম হাসান, রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক