শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সড়কে নির্মাণ সামগ্রী ঢেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ ও পৌরসভার ৪, ৫ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, করিম কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী ও নির্মাণ কাজের ঠিকাদার শাহরিয়ার আহমেদ
বাবলু, শেখ মোশাররফ হোসেন, শিক্ষক শেখ হালিমুজ্জামান, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, রফিকুল সরদার, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব ও জামশেদ প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে পৌরসভার ৬নং ওয়ার্ডে কুখরালী মরহুম মোহাম্মদ হোসেনের বাড়ি হতে নূর মনোয়ার হোসেনর বাড়ি পর্যন্ত ৮৫২ ফুট সিসি ঢালাই রাস্তা প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
বহুদিনের চাওয়া ও বহু প্রতিক্ষিত এ সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে খুশির জোয়ার লক্ষ্য করা গেছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী