বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মাছের ঘেরে বিষ দিয়ে মারা হলো প্রায় ১০ লক্ষ টাকার মাছ

সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের একটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে বুধবার (২০ এপ্রিল ) সকালে মাছের ঘেরে , রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের রাকিব হাসান রনির মাছের ঘেরে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো দাবি করেন, সদর উপজেলার রাজনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিন্টুর , একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলাম, মো.কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন ।

তিনি আরো দাবি করেন, এখান থেকে বেশ কয়েকদিন আগে তাদের ঘেরের সেচের মটর চুরি করার কারণে প্রতিবাদ করায় তাঁরা এই ঘটনা ঘটিয়েছে, এর আগেও তাঁরা এলাকায় বিভিন্ন ঘেরে মাছ চুরি ও বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান,রাকিব হাসান রনি থানায় অভিযোগ করেছে,বিষয়টি তদন্ত করে আইননুযায়িক ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে সাতক্ষীরায় অবৈধ,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবসবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল
  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত