শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাধারণ মানুষ কেন বিএনপি-জামায়াতের অপরাজনীতির শিকার, প্রশ্ন তথ্যমন্ত্রীর

সাধারণ মানুষ কেন বিএনপি-জামায়াতের অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো, বিএনপির কাছে এমন প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাদের কর্ণকুহরে এদের কান্না-আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে এদের কান্না-আর্তনাদটা পৌঁছে দেবেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে যান তথ্যমন্ত্রী। সাম্প্রতিক হরতাল-অবরোধে পেট্রোলবোমা হামলায় আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের পাঠিয়েছেন বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের শিকার যে মানুষগুলো এই হাসপাতালে কাতরাচ্ছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য। অগ্নিদগ্ধদের সব চিকিৎসা এবং ব্যয় সরকারের পক্ষ থেকে এই ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেনের নেতৃত্বে হচ্ছে। আমরা দলের পক্ষ থেকেও তাদের সহায়তা করবো।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নির্মমতা, নৃশংসতা, নিষ্ঠুরতা ও অগ্নিসন্ত্রাসের কারণে কীভাবে অসহায়, খেটে খাওয়া মানুষগুলো আজ বার্ন ইউনিটগুলোতে কাতরাচ্ছে, তা বর্ণনাতীত। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে তারা যেভাবে মানুষের ওপর আক্রমণ করেছে, একই কায়দায় তারা আবার মানুষ ও যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ শুরু করেছে। অসহায় মানুষগুলোকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এই নির্মমতা প্রকাশে নিষ্ঠুরতা, হিংস্রতাসহ যে শব্দগুলো বাংলা ভাষায় আছে সেগুলো যথেষ্ঠ নয়।

হাছান মাহমুদ বলেন, বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন, সবাই গাড়ির ড্রাইভার, হেলপার, রিকশাওয়ালা আর দু-একজন কর্মজীবী। সবাই সাধারণ মানুষ। এদের কী অপরাধ? বিএনপি-জামায়াতের কাছে আমার প্রশ্ন- এই সাধারণ মানুষগুলোর কী অপরাধ? তারা কেন তাদের অপরাজনীতির, হিংস্রতার শিকার হলো? এর কোনো জবাব তাদের কাছে নেই।

তিনি বলেন, নিজেদের রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মুক্তির জন্য, তাদের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি- এগুলোর জন্য সাধারণ মানুষের ওপর বোমা নিক্ষেপ, আগুনে পুড়িয়ে মারা কেউ কল্পনাও করতে পারে না। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়নি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারেনি। ডেমরাতে মধ্যরাতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করার পর এক হেলপার বাসের মধ্যেই মারা গেছেন। আরেকজন এখানে কোনোরকমে বেঁচে আছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল