বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ব্রাহ্মণপাড়া নারায়ণপুর সীমান্তে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। এতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, পুলিশের এএসপি মো. শাহিন ও ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।

দুপুর পৌনে ২টায় বৈঠক শেষে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, এএসআই মো. ইমরান হোসেন এবং রহিত দেওয়ানকে হস্তান্তর করা হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন।

যা বলছে বিজিবি

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে বিএসএফ কর্তৃক আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ফেরত আনা হয়েছে। দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর কাছাকাছি বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

যেভাবে আটক হন ২ পুলিশ

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানকালে ভুলবশত সীমান্ত অতিক্রম করলে প্রথমে কনস্টেবল রোহিত দেওয়ান এবং পরে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন আটক হন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় থানার পাঁচ পুলিশ কনস্টেবল ও একজন এএসআই টহল ডিউটিতে যায়। এ সময় সীমান্তের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় একজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করে ভুলবশত সীমান্ত কিছুটা অতিক্রম করেন। একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক ওই কনস্টেবলকে আটক করেন। এতে টহল টিমের প্রধান এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়।

ওসির ভাষ্য, সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে এনে দুইজনকে তাদের কাছে তুলে দেওয়া হয়। এ সময় টিমে থাকা অন্য চারজন নিরাপদ দূরত্বে এসে পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানায়।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬বিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ

সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্নবিস্তারিত পড়ুন

  • রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল
  • আ.লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
  • এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
  • সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে : জামায়াত আমির
  • দেশে আবারও কমলো সোনার দাম
  • বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল