মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের পাশে থাকছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে তাদের ধর্মীয় সফরের সময় নিজস্ব গ্রামীণফোন সংযোগ ব্যবহার করেই প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে (টাকাতে) যে কোন হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। এই রোমিং সেবার ফলে এখন গ্রাহকের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, ডলার এনডোর্সমেন্ট বা সৌদি আরবে আলাদা সিম কার্ডের প্রয়োজন হবে না। প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই সহজে এই রোমিং প্যাকগুলো ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোন বিভিন্ন গ্রাহকের চাহিদা বিবেচনায় সাশ্রয়ী মূল্যের একাধিক রোমিং প্যাক চালু করেছে, যেগুলোর মেয়াদ ১৫ দিন ও ৪৫ দিনের। এসব প্যাকের মাধ্যমে গ্রাহকরা ইনকামিং ও আউটগোয়িং কলের মিনিট এবং ফুল-স্পিড ডাটা উপভোগ করতে পারবেন।

‘আনলিমিটেড ইন্টারনেট হজ প্যাক’-এর মাধ্যমে নির্ধারিত ডাটা শেষ হয়ে গেলেও, অবশিষ্ট মেয়াদজুড়ে সর্বোচ্চ ১ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার অব্যাহত রাখতে পারবেন গ্রাহকরা। কোনো গ্রাহকের কাছে যদি ফাইভজি হ্যান্ডসেট থাকে এবং তিনি গ্রামীণফোনের ফাইভজি সেবার আওতায় থাকেন, তাহলে সৌদি আরবেও তিনি ফাইভজি সেবা পাবেন।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের জীবনের সবচেয়ে অর্থবহ ও আবেগঘন মুহূর্তগুলোতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। হজযাত্রা লক্ষ লক্ষ মানুষের জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং এই সময় পরিবার ও প্রিয়জনদের সাথে যোগাযোগ থাকার বিষয়টি নিশ্চিত করে স্বস্তি ও মানসিক প্রশান্তি। এই উদ্যোগের মাধ্যমে যোগাযোগকে সহজ ও সুলভ করতে চায় গ্রামীণফোন, যাতে হজযাত্রীরা সংযুক্ত থাকা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।“

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান