শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু নির্বাচন হলে আমেরিকাও সমর্থন দেবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরকালে নির্বাচন নিয়ে মোটামুটিভাবে সব আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার দুই দিনের সফরে সিলেটে আসেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে নেমে সরাসরি চলে যান হজরত শাহজালাল (রহ.) মাজারে। সেখানে ৩৪ কোটি টাকার উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে মাজার মসজিদেই জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মোমেন বলেন, বিদেশিদের কথা চিন্তা করার প্রয়োজন নেই। বিদেশিরা খামাখা বাংলাদেশকে ত্যক্ত করে। তবে ভালো উপদেশ দিলে তা গ্রহণ করা হবে। অন্যথা বাংলাদেশের ওপর খড়্গ নামলে, বাংলাদেশ বিজয়ী জাতি তা প্রতিহত করার সামর্থ্য আছে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার বাস্তবতার মতবাদে বিশ্বাসী। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়ে গেলে আমেরিকাও সমর্থন দেবে।

মন্ত্রী বিএনপিকে জ্বালাও-পোড়াও বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জনসমর্থন প্রমাণের আহ্বান জানান।

তিনি বলেন, দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব শ্রেণি-পেশার লোক ভোট দেওয়ার জন্য এক্কেবারে দাঁড়িয়ে।

মন্ত্রী বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, এ কথায় আমরা বিশ্বাস করি। দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।’

এ সময় তিনি সব পেশার মানুষকে পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছর ভালো কাজ করেছে। এ সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর।

তিনি দেশবাসীকে উদ্দেশ করে বলেন, ‘এবার আমাদের পরীক্ষা, আমরা আশা করি আপনারা আমাদের এ পরীক্ষায় পাশ করাবেন।’

তিনি বলেন, ‘১৯৭১ সালেও আমাদের সঙ্গে অনেকেই ছিলেন না; কিন্তু আমরা প্রমাণ করেছি তাদের সহায়তা আমাদের প্রয়োজন নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা খুব বাস্তববাদী সরকার। তারা বাস্তবতার মতবাদে বিশ্বাস করে। তারা কিছু ঘটে গেলে পরে সমর্থন দেয়।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না; কিন্তু ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর জাতিসংঘে সদস্যপদের জন্য যখন বাংলাদেশ প্রস্তাবনা পাঠায় সেই প্রস্তাবনায় ১৫ বার তারা সমর্থন দিয়েছে। চায়নাসহ অনেক দেশ এ প্রস্তাবের বিপক্ষে ছিল, কিন্তু আমেরিকা দেখেছে সত্যি সত্যি বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার গঠন হয়েছে। এ বাস্তবতাকে তারা স্বাগত জানিয়ে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এবারো তাই হবে। তারা আমাদের সাপোর্ট দেবে, আমরা তাই আশা করছি।’

নির্বাচনের ঠিক আগে ভারতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা এমন কিছু না; রুটিন ওয়ার্ক। আর নির্বাচন নিয়ে যে আলোচনা ইতোমধ্যে আপনারা জানেন ভারতের অবস্থান। প্রধানমন্ত্রী সবশেষ ভারত সফরকালে নির্বাচন নিয়ে মোটামুটিভাবে সব আলোচনা হয়েছে। এবারে বৈঠক হচ্ছে, একটি সাধারণ বৈঠক। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অনেক ধরনের সমস্যা থাকে। সেই ছোটখাটো সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে, মূলত এটা গুরুত্বপূর্ণ কোনো সভা নয়। তবে সেখানে প্রায় ৮০ জনের মতো রাষ্ট্রদূত আছে, যাদের ঢাকায় মিশন নেই। তো আমরা যখনই সেখানে যাই তখন তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। আলোচনা হয় খাওয়া-দাওয়া হয়। এবারো তাদের দাওয়াত দেবেন পররাষ্ট্র সচিব। তবে প্রয়োজন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা এসব দেশের রাষ্ট্রদূতদের অবহিত করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন যে অনেক দল নির্বাচনমুখী হয়েছে, যারা আগে নির্বাচনে আসার বিরুদ্ধে ছিল। এটা ভালো খবর। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আমরা বিএনপিকেও বলব আপনারা যদি জনগণের মঙ্গল করতে চান, তবে এ জ্বালাও-পোড়াও বন্ধ করুন। এসব করে দেশের নেতৃত্বে যাওয়া যায় না। এসব কর্মকাণ্ড বাদ দিয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, খত দিয়ে নির্বাচনে আসেন। জাতিকে বলেন আমরা ভুল করেছি। আপনাদের স্বাগত জানাব। সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনে অংশগ্রহণ করে দেশে আপনাদের কোনো ধরনের জনপ্রিয়তা আছে কিনা তা প্রমাণ করুন।’

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা