বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। সেসময় সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন। যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির। হিরো আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রিয়া। রিয়া মনি নিজেই এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি। বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে যাননি।

বুধবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছেন। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন তিনি, যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।

ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়া মনি বলেন, ‘একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই। সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে। তাই আজকে আইনি প্রক্রিয়া মাধ্যমে ডিভোর্স দিয়ে দিয়েছি।’

ডিভোর্স বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি তো এখনো ডিভোর্সের বিষয় জানি না। তবে আজকে (বৃহস্পতিবার, ৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে অনেক কিছু জানাব।’

হিরো আলম আরও বলেন, ‘আগের সবকিছু্র জন্য রিয়া মনি ক্ষমা চেয়েছিল। আমিও ক্ষমা করে দিয়েছিলাম। সে কয়েক দিন আগে বললো, ‘চলো, বগুড়ায় চলে যাবো’। আমি বাড়ি ঠিক করতে বগুড়ায় চলে আসি। এরপর সে অভির সঙ্গে কক্সবাজার চলে গেছে। তারপর আমিও সেখানে চলে যাই। কিন্তু তাদের পাইনি। তারা সেই জায়গায় থেকে পালিয়ে এসেছে। এভাবে সংসার হয় না।’

হিরো আলম বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তার ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ও ম্যাক্স অভির ছবি। আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’

ওই পোস্টের পর দুজনকে নিয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

এই পোস্টের সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করেও কথা রাখেনি রিয়া মনি: হিরো আলম

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। সেসময় সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন। যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির। হিরো আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রিয়া। বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রিয়া নিজেই।

এর আগে বুধবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছেন। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন তিনি। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

বিষয়টি আরও পরিষ্কারভাবে জানাতে হিরো আলম বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন ডাকেন। তিনি বলেন, ‘অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় পবিত্র কোরআন রেখে শপথ করে বলেছিল ম্যাক্স অভির সঙ্গে আর কোনদিন কথা বলবে না। সে কথা রাখেনি। তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছি। সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গিয়েছে। আমার ফোন ধরে না। আমাকে ব্লক লিস্টে রেখেছে। অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলে ধরে না। সবকিছুই প্রমাণসহ কথা বলতে চাই।’

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন তিনি। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।

হিরো আলম বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তার ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভির ছবি। আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’

ওই পোস্টের পর দুজনকে নিয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

এই পোস্টের সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।

এদিকে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়ামনি গণমাধ্যমকে বলেন, ‘একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই। সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে। তাই আজকে আইনি প্রক্রিয়া মাধ্যমে ডিভোর্স দিয়ে দিয়েছি।’

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি