রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে রাতেই সাগরে যাচ্ছেন জেলেরা

সাগরে মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার শেষ দিন শনিবার সন্ধ্যা থেকেই মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে জেলেরা।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যার পর বেশিরভাগ ট্রলার ঘাট ছেড়েছে। কলাপাড়ার আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর থেকে শতশত ট্রলার জাল, জ্বালানী, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় বরফ নিয়ে সাগরে যাত্রা করেছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, তারা সরকারি নিয়ম মেনে অবরোধে মাছ শিকার করেননি। কোনো আড়তে মাছ বেচাকেনা হয়নি। কাল সকাল থেকে প্রতিটি আড়তে প্রচুর মাছ বিক্রির জন্য আসবে বলে তারা আশা করছেন। এতে তারা হয়তো লোকসান কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

এদিকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জন্য বরাদ্দের ৮৬ কেজি করে চালের প্রথম দফায় ৫৬ কেজি করে চাল পেয়েছে কলাপাড়ার নিবন্ধিত ১৮ হাজার ৩০৫ জেলে পরিবার। তবে এখনও বাকি রয়েছে ৩০ কেজি করে চাল।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের প্রনোদনার দ্বিতীয় কিস্তির ৩০ কেজি করে চাল বরাদ্দ পেলেই বিতরণ করা হবে। আর নিষেধাজ্ঞা শেষ হলেও গভীর সমুদ্রে জেলেদের মৎস্য আইন মেনে মাছ শিকারের আহবান জানান।

মৎস্য বিভাগের হিসেব অনুযায়ী, অবরোধ চলাকালীন সমুদ্রে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় কলাপাড়ায় নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও নৌ-বাহিনীর অভিযানে ৪৮ ট্রলার মালিককে ছয় লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমান আদালত। একই সময়ে ট্রলার থেকে জব্দ করা মাছ এক লাখ তিন হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ