বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার বানিশান্তা যৌনপল্লীর শিশুরা যাবে স্কুলে, থাকবে হোস্টেলে

খুলনার বানিশান্তা যৌনপল্লীর মেয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে স্কুলে, তাদের জন্য খোলা হচ্ছে আলাদা হোস্টেল।

রবিবার খুলনা জেলা প্রশাসন কক্ষে ‘যৌনপল্লীর শিশুদেরকে আবাসিক শিক্ষা ও পুনর্বাসনের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ’ কাজের উদ্বোধন করা হয়।

জুম অ্যাপের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দিয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বানিশান্তা যৌনপল্লীর শিশুদের জন্য শিক্ষা লাভের একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে হোস্টেল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। যা সারা দেশের জন্য অনুকরণীয় উদ্যোগ।

এখানকার যৌনকর্মীর মেয়েরা বংশ পরম্পরায় যৌনকর্মী হয়ে আসছে এবং ছেলেরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে থাকে। এই পরিস্থিতির অবসান ঘটাতে খুলনা জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

খুলনার ডিসি হেলাল হোসেন বলেন, এরই মধ্যে ৬৪টি শিশুকে প্রাথমিক স্কুলে ভর্তি এবং মায়েদের থেকে আলাদা করে আবাসন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তাদের শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, এ উদ্যোগে এসব শিশুর অভিভাবকরা খুশি। এতে তাদের সন্তানরা ‘মানুষের মতো মানুষ’ হয়ে গড়ে উঠবে বলে আশা করছেন যৌনকর্মীরা।

প্রাথমিকে ভর্তি হওয়া ৬৪ জন শিশুর জন্য বানিশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সম্প্রসারণ করা হয়েছে। বিদ্যালয়ের পাশে শিশুদের আবাসনের জন্য প্রায় এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি হাইস্কুলে পড়া আরো ৪৩ জন শিশুর জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

এসব শিশুদের জীবন মান পরিবর্তনে এ উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে ডিসি জানান, মাঝে মধ্যে মায়েরা শিশুদের সাথে দেখা করতে পারবেন। কিন্তু এসব শিশুরা কখনোই যৌনপল্লীতে যেতে পারবে না।

এই আবাসিক হোস্টেল এসব শিশুর মানসিক বিকাশে সহায়ক হবে। এসব শিশু শিক্ষিত হলে তারা আর কখনোই যৌনকর্মীর পেশায় ফিরে যাবে না বলে মনে করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শিক্ষাসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর