রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শার্শায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

বেনাপোল প্রতিনিধি: নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবি, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় শার্শা উপজেলা হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা হাসপাতালে সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে তারা কর্মবিরতিতে যেতে চাননি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদাসীনতা এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতেবিস্তারিত পড়ুন

ট্রলারসহ ভারতীয় জলসীমায় আটক ২৮ বাংলাদেশি জেলে

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে দুটি বাংলাদেশি মাছধরা ট্রলার আটক করেছে। আটক করা হয়েছে মোট ২৮ জন বাংলাদেশি জেলেকে। তারা দুটি ট্রলারে প্রায় ১৫ দিন ধরে সমুদ্রে ভাসছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রবিবার রাতে ‘এফ বি আল্লাহ মালিক’ নামের একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর ট্রলারের জেলেদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথিপত্র যাচাইয়ের পর তাদের আটক করা হয়।বিস্তারিত পড়ুন

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‌‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) এ অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়। অধ্যাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এ অধ্যাদেশের অধীনে অপরাধ জামিন ও আপস অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া গুমের আদেশ বা অনুমতি দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সমান সাজার বিধান রাখা হয়েছে। এতে বলাবিস্তারিত পড়ুন

কর্মবিরতির পর এবার ‘কমপ্লিট শাটডাউনে’ যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’-এ যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় থাকবে। একই সঙ্গে উপজেলা বা থানা শিক্ষা অফিস (এটিইও) কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সারাদেশে আমাদের শিক্ষকরা কর্মবিরতিবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞরা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। বুধবার তারা ঢাকায় আসবেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, সোমবার চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গেবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমকে এ সম্ভাব্য তারিখের ইঙ্গিত দেন তিনি। জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে—এ প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকেবিস্তারিত পড়ুন