বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কালিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি)বিস্তারিত পড়ুন
এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

উৎস উদযাপনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উদ্বোধন হয়েছে ৮ দলীয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল ময়দানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহ, সমন্বয় কারী সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ার মির্জাপুরে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা

কামরুল হাসান: কলারোয়া পৌরসভার মির্জাপুর ৯নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে তালা-কলারোয়ার ধানের শীষ প্রতীকের প্রাথী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়। পশ্চিমপাড়া মসজিদ মাঠের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন
তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের মোকসুদপুর গ্রামের সাধান দাশের বাড়িতে ঘটে।এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মোট ১৪ লাখ টাকা মালামাল চুরি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন সাধন দাশ । সাধন দাশের লিখিত অভিযোগ থেকে জানাযায়, বুধবার রাতে খাবার খেতে বসলে মেয়ের জ্বালাতনে তারা কেউ ঠিকমত খেতে পারেন নি।তবে খাবার খাওয়ারবিস্তারিত পড়ুন
তালায় সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার তালা উপজেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ওবিস্তারিত পড়ুন
আম ও ধান চাষীদের নিয়ে সাতক্ষীরায় বার্ষিক কৃষক মিটিং

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আম ও ধান চাষীদের নিয়ে বার্ষিক কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পারকুখলীতে মেসার্স নিউ শাওন এন্টারপ্রাইজ এর আয়োজনে আয়োজিত এই সভায় কৃষকদের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই নিয়ন্ত্রণ ও সঠিক বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মোঃ কবিরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান । বিশেষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আঞ্চলিক কর্মশালায় টেকসই অবকাঠামো ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর

সাতক্ষীরা প্রতিনিধি: বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ‘অবকাঠামো উন্নয়ন প্রকল্প’–এর আওতায় সাতক্ষীরায় জেলা পর্যায়ে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা মৎস্য অফিসের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৭০ জন মৎস্যচাষী, মৎস্য বিভাগের কর্মকর্তা, গবেষক এবং মৎস্য বিজ্ঞানীরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো.বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আনসার ভিডিপির গ্রাম ভিত্তিক প্রশিক্ষণার্থীর সনদ বিতরণ

কলারোয়ায় উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণার্থী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বন) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ পত্র বিতরণ ও বক্তব্য দেন-জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: আশরাফুজ্জামান (বিভিএমএস)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। এসময় উপস্থিত ছিলেন-হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সচিব তাজীরবিস্তারিত পড়ুন
জামায়াতের শোডাউনে আহাত আনারুল গাজীর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী

সাতক্ষীরা- ২ আসনের জামায়াতের প্রার্থীর মোটর সাইকেল শোডাউনে ভোমরা-বাদামতলা নামক স্থানে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হন আশাশুনি উপজেলার দক্ষিণ বুধহাটার নজরুল গাজীর ছেলে আনারুল গাজী (৩০)। বুধবার (১০ ডিসেম্বর) রাতে আহত আনারুল গাজীর বাড়ীতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন। কাজী আলাউদ্দীন সমবেদনা জানিয়েবিস্তারিত পড়ুন
নির্বাচনি আচরণবিধি নিশ্চিতে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে শুক্রবার (১২ ডিসেম্বর) মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগবিস্তারিত পড়ুন

