মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের মোকসুদপুর গ্রামের সাধান দাশের বাড়িতে ঘটে।এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মোট ১৪ লাখ টাকা মালামাল চুরি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন সাধন দাশ ।

সাধন দাশের লিখিত অভিযোগ থেকে জানাযায়, বুধবার রাতে খাবার খেতে বসলে মেয়ের জ্বালাতনে তারা কেউ ঠিকমত খেতে পারেন নি।তবে খাবার খাওয়ার সাথে সাথে তাদের ঘুম চলে আসলে যার রুমে চলে যান তারা।তাদের ঘুমের ভিতরে চোরেরা কখন গেটের তালা কেটে ঘরে ঢোকে তা তারা টেরপান নি।চোরেরা ঘরে ঘুমান্ত স্ত্রী কন্যার গায়ে থাকা সোনার গহনা ও আলমারিতে রাখা গহনা ও নগদ টাকা আর বারান্দায় রাখা মোটর সাইকেলটি নিয়ে যায়।

রাত ২ টার দিকে যখন তার ঘুম ভাঙ্গে তখনও তিনি অসড় অবস্থায় চোখ মেলে দেখেন বারান্দায় মোটরসাইকেল টি নেই গেটের তালাটি নিচে পড়ে আছে।এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিযে আসেন।তখনো তার স্ত্রী কন্যা ও শশুর অচেতন অবস্থায দেখতে পায় প্রতিবেশীরা। ঘরের ভিতরের স্ত্রী, কন্যার গলার চেন হাতের বালা আংটি,কানের দুল নেই বরে জানালে তার ঘরের আলমিরা খুলে দেখেন তার ভিতরে রাখা গহনা ও নগদ টাকা নেই।পরে এলাকাবাসি এসে খবর দেয় যে মোটরসাইকেল টি রাস্তার ধারে পাওয়া গেছে।সাদান দাশ বলেন ৭ ভরি সোনার গহনা সহ নগদ প্রায় ১৪ লখ টাকা ক্ষতি করেছে চোরেরা।এই দুর্ধর্ষ চুরির ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন বলে জানান সাধান দাশ।

পাটকেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ লুৎফুল কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ,বিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন